Privacy Policy
গোপনীয়তা নীতি
ট্রাভেলকেয়ার্স আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। বুকিং ও ভ্রমণ পরিচালনার জন্য যতটুকু দরকার, শুধু ততটুকু তথ্যই আমরা নিই।
আমরা কী তথ্য নিই
- নাম, মোবাইল নম্বর, ইমেইল ও ঠিকানা
- ভ্রমণের তারিখ, যাত্রীর সংখ্যা ও বিশেষ প্রয়োজন
- সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে NID / পাসপোর্টের কপি
- পেমেন্টের ট্রানজেকশন আইডি (কার্ড বা ব্যাংকের পাসওয়ার্ড কখনো নয়)
তথ্য কীভাবে ব্যবহার হয়
বুকিং নিশ্চিত করা, ইনভয়েস পাঠানো, জাহাজ/হোটেল/বন বিভাগের অনুমতির জন্য যাত্রী তালিকা তৈরি এবং ভ্রমণ সংক্রান্ত যোগাযোগের জন্য। আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না।
ওয়েবসাইট ও কুকি
ওয়েবসাইট উন্নত করতে আমরা ভিজিটের সাধারণ তথ্য (ডিভাইস, ব্রাউজার, কোন লিংক থেকে এসেছেন, আনুমানিক এলাকা) সংরক্ষণ করি এবং Facebook Pixel / Google Analytics ব্যবহার করতে পারি।
আপনার অধিকার: আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে travelcareltd@gmail.com ঠিকানায় লিখুন বা 09638368368 নম্বরে কল করুন।
We collect only the information needed to process your booking (name, mobile, email, travel details). We never sell your data. Card or banking passwords are never stored.
